Description
নারকেল ও পাম কার্নেল তেল থেকে সংগৃহীত MCT তেল প্রাচীন সভ্যতাগুলোতে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হত। আধুনিক বিজ্ঞানের গবেষণায়ও MCT তেলের C8 ক্যাপ্রাইলিক অ্যাসিডের দ্রুত শক্তি সরবরাহের ক্ষমতা ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির সহ আরো বিভিন্ন উপকারিতা ও গুণাগুণের প্রমাণ পাওয়ার ফলে স্বাস্থ্য সচেতন সকলের কাছে এই সুপারফুডের গুরুত্ব ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
আমাদের MCT C8 অয়েলের প্রধান বৈশিষ্ট্যসমূহ
- শতভাগ অর্গানিক: অর্গানিক বা জৈব চাষ পদ্ধতি হল প্রাকৃতিক ও টেকসই চাষাবাদ পদ্ধতি, এ পদ্ধতিতে কোন প্রকার রাসায়নিক সার, কীটনাশক অথবা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। ফলে উৎপাদিত ফসলে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান থাকে না।
- রাসয়নিক মুক্ত: স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধির জন্য এই তেলে অতিরিক্ত কোন পদার্থ ব্যবহার করা হয়নি।
- নন জিএমও: নন-জিএমও হওয়ায় এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রকার জেনেটিক্যাল মডিফাই উপাদান ব্যবহার করা হয়নি।
- শতভাগ MCTs: আমাদের C8 তেলে শতাভাগ MCts এর উপস্থিতি রয়েছে।
অর্গানিক C8 MCT Oil খাওয়ার উপকারিতা
- দ্রুত ও দীর্ঘমেয়াদী শক্তি যোগায়: C8 MCT লিভারে দ্রুত পরিপাক হয়ে কিটোনে রূপান্তরিত হয় বা সরাসরি শক্তি হিসাবে ব্যবহৃত হয়।
- মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়: বুদ্ধিবৃত্তিক কার্যকারিতা, মনোযোগ ও মানসিক স্বচ্ছতা বৃদ্ধিতে এই তেল সহায়তা করে থাকে এবং আলঝেইমার রোগের মতো নিউরোলজিক্যাল সমস্যার ঝুঁকি কমায়।
- ওজন নিয়ন্ত্রণ: C8 MCT তেল মেটাবলিজম বৃদ্ধি করে ও শরীরে ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ক্ষুধামন্দার সৃষ্টি করে ওজন নিয়ন্ত্রণের সহায়তা করে।
- হজম শক্তি বৃদ্ধি: C8 MCT তেল হজম প্রক্রিয়া সহজ করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক।
- ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি: C8 MCT ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
- ইমিউন সিস্টেমের উন্নতি: C8 MCT ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
অর্গানিক C8 MCT Oil খাওয়ার নিয়ম
- বুলেট কফি হল এমন এক রেসিপি যেখানে কফির সাথে C8 MCT Oil এবং খাঁটি ঘি মেশানো হয়। এই কফি লম্বা সময় ধরে শক্তি ও সতেজ রাখতে সহায়তা করে।
- রান্নায় এই তেল ব্যাবহার করলে আপনার খাবার হবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।
- অলিভ অয়েল, ভিনেগার, হার্বস ও C8 MCT Oil মিশিয়ে সালাদ ড্রেসিং করুন।।
- ব্যায়ামের ৩০ মিনিট পূর্বে এই তেল খেলে আপনাকে শক্তি যোগাতে সহযোগিতা করবে।
- ফাস্টিং চলাকালে ইফাতারে বা সেহরিতে যে কোন সময় যেকোন খাবারে ব্যাবহার করতে পারেন।
সাধারণ থেকে মূল্য বেশি হওয়ার কারণ
- শতভাগ অর্গানিক উপদান থেকে তৈরি হওয়ার এর মূল্য বৃদ্ধি পায়।
- দ্রাবক মূক্ত হওয়ায় এতে বাড়তি কোনো পদার্থ ব্যহার করা হয় না, ফলে এই তেল শতভাগ খাঁটি থাকে।
- এই তেল আমেরিকান কৃষি বিভাগের অর্গানিক সনদ প্রাপ্ত, এই ধরনের প্রতিষ্ঠান সর্বোচ্চ মানের অর্গানিক পন্য সরবরাহ করে।
- এই ধরণের MCTs তেল উৎপাদন প্রক্রিয়া জটিল কঠিন ও সময় সাপেক্ষ।
- এই ধরণের তেল খুবই দূর্লভ।
যে কারণে আমাদের C8 MCT Oil কিনবেন
বাজারে অনেক MCTs অয়েল ভুয়া ট্যাগ ও মিথ্যা গুণাগুণ বলে বিক্রয় করা হচ্ছে। এতে করে অনেক স্বাস্থ্যসচেতন মানুষ প্রতারিত হয়ে সেসব তেল খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। অপরদিকে আমাদের MCTs অয়েল বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে প্রস্তুত ও মোড়কজাত করার পর আমরা পৌছে দেই আপনার হাতে। তাই আপনি পান শতভাগ খাঁটি পণ্য, পাশাপাশি জেকে লাইফস্টাইল মেইনটেন করতে আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক MCTs তেল অদ্বিতীয়।
সতর্কতা
- অতিরিক্ত সেবন: আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক MCTs তেল অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন।
- সংরক্ষণ: গুণগত মান অক্ষুণ্ণ রাখতে শুষ্ক এবং ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করুন।
- ডাক্তারের পরামর্শ: বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে বিশেষজ্ঞ ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করুন।








Reviews
There are no reviews yet.